পটিয়ায় করোনায় আক্রান্ত শিশুর মৃত্যু

১৩ এপ্রিল ২০২০, ১২:৫৩ PM

© সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় শনাক্ত হওয়া করোনা আক্রান্ত শিশুটি সোমবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছে। এটিই পটিয়ার করোনা আক্রান্তের প্রথম মৃত্যু। শিশুটির নাম আশরাফুল ইসলাম (৬)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ওসমান পাড়ার খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।

আক্রান্ত শিশুটিকে গত শুক্রবার ও শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে ১০৮ নাম্বার রুমে চিকিৎসা দেওয়া হয়। শনিবার হাসপাতালের পক্ষ থেকে তার কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়।

রোববার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে আশরাফুল করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।

এ খবর পাওয়ার পর শিশুটির এলাকা হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি লকডাউন করে দেয় পটিয়া উপজেলা প্রশাসন। রাতেই আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বিশেষ অ্যাম্বুলেন্স পটিয়ায় হাইদগাঁও বাড়ি থেকে আশরাফুল, তার বাবা, মা ও দাদীকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

 

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬