করোনা: ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিচ্ছে ভারত

১২ এপ্রিল ২০২০, ০৭:৩৪ PM

© ইন্টারনেট

বাংলাদেশকে করোনা প্রতিরোধে কার্যকর বিবেচিত হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) ওষুধ দেবে ভারত। ম্যালেরিয়ার এই ওষুধটি ২০ লাখ পিস দিচ্ছে দেশটি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছুটা  কার্যকর বলে প্রমানিত হয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে। বাংলাদেশসহ ১৩টি দেশকে এই ওষুধ দিচ্ছে তারা। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, বাহরাইন, আফগানিস্তান ও মালদ্বীপ।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চাইলেও তাদের ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট দেওয়া হবে। এছাড়া তাদেরকে ৯ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে ভারত। এছাড়া ব্রাজিল ও কানাডা ৫০ লাখ ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। তবে ব্রাজিলকে শূন্য দশমিক ৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) প্রথম চালানে দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১০ লাখ, ভুটান দুই লাখ, আফগানিস্তান পাঁচ লাখ ও মালদ্বীপ দুই লাখ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট।

এছাড়া দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেবে ভারত। প্রথম চালানে ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে দেশটি। এইচসিকিউ ট্যাবলেট পাচ্ছে সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। ভারত মোট এক কোটি ৪০ লাখ ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।

গত বুধবার এইচসিকিউ ট্যাবলেট সরবরাহের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় তিনি বলেন, এই অবদান চিরদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। ওই ট্যাবলেট দেয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬