করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯

১২ এপ্রিল ২০২০, ০২:২৫ PM

© টিডিসি ফটো

দেশের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৩৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন তিনজনসহ ৩৯ জন সুস্থ হয়েছেন। আর নতুন করে মারা গেছেন ৪ জন। এ নিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। সুস্থ হওয়াদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে বলেও তিনি জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘন্টায় এক হাজার ২৫১ জনের করোনাভাইরাস পরীক্ষার নমুন সংগ্রহ করা হয়েছে। আগের তুলনায় ৩৮৬টি বা ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই ঢাকায় বলে জানানো হয়।

এর আগে শনিবার ৯৫৪টি নমুনা পরীক্ষা করার কথা বলা হয়। এতে ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মৃত্যু হয় ৩ জনের। 

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬