করোনায় আক্রান্তের অর্ধেকেরও বেশির বয়স ১ থেকে ৪০ বছর

১১ এপ্রিল ২০২০, ০৬:৪৯ PM

© সংগৃহীত

দেশে ৪৮২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫৯ জনের বয়স ১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে বেশির ভাগের বয়সই ৫০ বছরের বেশি। সূত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার কমেছে। সাথে মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। মারা গেছে ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৮২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩০। গতকাল শুক্রবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৯৪। ওই দিন মৃত্যু হয় ৬ জনের।

নারায়ণগঞ্জ এবং রাজধানীর মিরপুর ও বাসাবোতে আক্রান্ত বেশি। মোট শনাক্ত ৪৮২ জনের মধ্যে ২৫১ জনই ঢাকা শহরে বাস করে। আর নারায়ণগঞ্জে ৮৩ জন। আইইডিসিআর বলছে, আক্রান্তদের মধ্যে ৫২ শতাংশই ঢাকা সিটির। ৮৭ শতাংশ করোনা রোগী ঢাকা বিভাগের। বাকিরা দেশের অন্যান্য জেলা ও বিভাগের।

আজ তিনজনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০। আজ মৃত তিনজনের মধ্য একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। আর দুজনের একজনের বয়স ৫৫ ও একজনের বয়স ৭০ বছর। 

নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী। তাঁদের মধ্যে ১৪ জন ঢাকার, আর ৮ জন নারায়ণগঞ্জের। বাকিরা অন্যান্য জায়গার। আক্রান্তদের মধ্যে ৩১ থেক ৪০ বছর বয়সের ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬