আমেরিকান কোম্পানি গ্লিয়েডের ওষুধে সুস্থ ৬৮ শতাংশ করোনা রোগী

১১ এপ্রিল ২০২০, ০৪:৫৫ PM

© লোগো

করোনাভাইরাস চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে আমেরিকার বায়োটেকনলজি কোম্পানি ‘গ্লিয়েড সাইন্সেস’। এই ভাইরাসে আক্রান্ত আমেরিকা, ইউরোপ ও কানাডার ৫৩ জন রোগীর উপর পরীক্ষা চালিয়ে এমন আশার খবর জানিয়েছেন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন।

তাদের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত রোগীদের মধ্যে ৬৮ শতাংশ রোগীর অবস্থার উন্নতি হয়েছে এবং মোট পরীক্ষিত রোগীর অর্ধেককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। যদিও ১৩ শতাংশ লোক প্রাণ হারিয়েছে।

‘এই তথ্য থেকে আমরা এখনি কোন সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। তবে এ রোগীদের থেকে যে পর্যবেক্ষণ আমরা পেয়েছি তা আশাব্যাঞ্জক’-এমনটিই বলছিলেন প্রধান লেখক জনাথন গ্লিন। তিনি লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালের রোগতত্ব বিভাগের পরিচালক। রিমিডিসিবার নামে ব্লিয়েড কোম্পানির ওই ঔষধ কোভিড-১৯ রোগের চিকিৎসায় কার্যকর তা বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কারণ এ রোগে ইতিমধ্যে প্রায় ১৬ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এবং ১ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এই ঔষধের ওপর চীনে পরিচালিত গবেষণার ফলাফল এ মাসে প্রকাশিত হবে বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া আমেরিকার জাতীয় স্বাস্থ্য ইনিস্টিটিউটের অর্থায়নে আরো একটি গবেষণা প্রক্রিয়াধীন রয়েছে। যা এ সপ্তাহে প্রকাশিত হতে পারে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬