ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯

১১ এপ্রিল ২০২০, ০৩:১৫ PM

© সংগৃহীত

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতে এতদিন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ছাপিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ১০৩৫। মৃতের সংখ্যা এখন দাঁড়াল ২৩৯ জনে।

জানা যায়, মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। তার ফলে সারা ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৭ জন।

চিকিৎসকদের অভিমত, ভারতজুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যুও হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১১৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৯।

মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের।

মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন বেড়ে এখন হয়েছে ৪৩৫।জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।

 

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬