করোনা মোকাবেলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

১১ এপ্রিল ২০২০, ১২:১৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবেলায় লড়ছে সারা বিশ্ব। বিশ্বে এরই মধ্যে ২০০টির ও ওপরে দেশে আক্রান্ত হয়েছে এ ভাইরাস। আর এ ভাইরাস মোকাবেলায় এবার বাংলাদেশকে ২৫ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। শনিবার (১১ এপ্রিল) সুইস দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

সুইস দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-১৯ সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে।

সুইজারল্যান্ড এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে সহায়তার জন্য ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে মূল্যায়ন করছে।

এছাড়াও, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বৈশ্বিক কোভিড-১৯ আবেদনে সুইজারল্যান্ড ১৪ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১২৬ কোটি টাকা প্রদান করছে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬