সেপ্টেম্বরেই আসছে করোনা টিকা, ৮০% সাফল্যের সম্ভাবনা

১১ এপ্রিল ২০২০, ১০:১০ AM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করনাভাইরাস এতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ পরিস্থিতে ভাইরাসের টিকা নিয়ে কাজ করছে বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা। তবে কবে নাগাদ বাজারে আসবে তার কোনও নিশ্চয়তায় এত দিন ছিলো না।

তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনাভাইরাসের টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট।

বর্তমানে ব্রিটেনের যে চিকিৎসা গবেষক দলটি টিকা তৈরীতে সবচেয়ে এগিয়ে তিনি সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন। তারা গত মাসে বলেছিলেন, এ টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না।

তবে এখন বলা হচ্ছে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তারপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো টিকা তৈরির গবেষণায় যারা এগিয়ে যাবে তাদের টিকা উৎপাদনে সরকার অর্থায়ন করবে। বলা হয়েছিলো টিকা বাজারে আনার জন্য উৎপাদন করা পর্যন্ত অন্তত ১৮ মাস সময়ে লেগে যেতে পারে।

তবে অধ্যাপক গিলবার্ট আশা দেখিয়ে বললেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর নাগাদই কার্যকর টিকা আনা যাবে। যার ৮০% সাফল্যের সম্ভাবনা।

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬