যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

১১ এপ্রিল ২০২০, ১০:৩১ AM

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার একদিনে ২ হাজার ১০৮ জন মানুষ করোনায় মারা গেছেন। জন হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংখ্যাক আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে।

এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৯৯ জন মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৯৩ জনের। এ পর্যন্ত ২৭ হাজার ৩১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্বে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাঁড়িয়েছে। মৃতের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনার জেরে যুক্তরাষ্ট্রে এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। গেল চারদিনে ৮ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। মর্গে দেহ রাখার জায়গা নেই। মরদেহ চাপা মাটি দেওয়ার জন্য খোড়া হচ্ছে গণকবর।

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬