করোনা: ফ্রান্সে আজও ৯৮৭ জনের মৃত্যু

১১ এপ্রিল ২০২০, ০৯:৩৭ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এরই মধ্যে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে কিছু দেশ। ইতালির পর এবার ইউরোপের দেশ ফ্রান্সেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত একদিনে আরও ৯৮৭ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার (১০ এপ্রিল ) এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১৩ হাজার ‌১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ১২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৫ হাজার প্রায়।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জেরমি সালোমন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশুও রয়েছে। তার মৃত্যুর আরও কিছু কারণ ছিল।

তবে দেশটির ওই স্বাস্থ্য কর্মকর্তা একটি আশার খবর জানিয়েছেন, তিনি বলেছেন গতকাল যত মানুষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসইউ) ছিল, আজ সেই সংখ্যাটা ৬২ কম। দেশটিতে এখন ৭ হাজারের বেশি রোগী আইসিইউতে রয়েছেন।

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬