কিশোরগঞ্জ লকডাউন

১১ এপ্রিল ২০২০, ০৯:০৯ AM

© সংগৃহীত

করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক জানান, চলমান পরিস্থিতে অনির্দিষ্টকালের জন্য জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবিলায় জেলার ভেতরে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া, জেলায় বাইরে থেকে জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের যানবাহন জব্দ করে থানায় নিয়ে আটকে রাখার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের বাড়িতে লাল নিশান লাগানো হবে এবং তাদের হোম কোয়ারেন্টিন বা আইসোলেশন নিশ্চিত করা হবে।

সন্ধ্যা ছয়টার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না এবং এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬