গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর স্থগিত

১০ এপ্রিল ২০২০, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

করেনা শনাক্তে কিট তৈরি হলেও তা সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।’

শনিবার ১১ এপ্রিল কিট হস্তান্তর ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিট উৎপাদনের প্রক্রিয়াটি শেষ না হওয়ায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ বলেন, ‘আমাদের আরও ২-৩ দিন সময় লাগবে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি।’ স্বল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ হঠাৎ করেই ইলেক্ট্রনিক ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদনে ত্রুটি হয়েছে। এটা সারতে দুই-তিনদিন সময় লাগতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত সারাতে।’

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬