করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে জাবি শিক্ষার্থী

২৯ মার্চ ২০২০, ১২:৫২ AM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীর পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। নাটোর থেকে ওই শিক্ষার্থী শনিবার রাত নয়টার দিকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উজ্জামান জানান, ঢাকা থেকে সর্দিকাশি ও জ্বর নিয়ে এক তরুণ গত শনিবার বাড়িতে আসেন। ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হয়নি। বরং গলাব্যথাসহ শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে বাড়িতে চিকিৎসা চালানো হচ্ছিল।

স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁকে হাসপাতালে আসার খবর দেন। কিন্তু আসেননি। অবশেষে বাগাতিপাড়া থানা–পুলিশের সহযোগিতা নিয়ে চিকিৎসা দল তাঁকে শনিবার রাত নয়টায় অ্যাম্বুলেন্সে করে রামেক হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

আরএমও আরও জানান, প্রাথমিক পরীক্ষায় তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা গেছে। ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬