মালয়েশিয়ায় রাজপ্রাসাদে কর্মীরা করোনা আক্রান্ত, রাজা-রানী কোয়ারেন্টিনে

২৮ মার্চ ২০২০, ১০:৩৪ AM
মালয়েশিয়ার রাজা-রানী

মালয়েশিয়ার রাজা-রানী © সংগৃহীত

মালয়েশিয়ার রাজপ্রাসাদের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ ও তার স্ত্রী রানী টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ কোয়ারেন্টিনে চলে গেছেন। যদিও তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রাজপ্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এ সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন।

কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ২৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২১ জন।

সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৯ বাংলাদেশি আটক
  • ২৬ জুন ২০২৬
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্…
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬