করোনায় বাবা-মেয়ের মৃত্যুর ব্যবধান মাত্র ২৪ ঘণ্টা

২৮ মার্চ ২০২০, ১০:১২ AM

২৪ ঘন্টার ব্যবধানে বাবা-মেয়ে দু’জনকে কেড়ে নিল প্রাণঘাতী করোনা ভাইরাস। আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার ২৪ ঘণ্টার মাথায় মেয়েও একই কারণে মারা গেল। লন্ডনের হিথ্রু বিমানবন্দরে কর্মরত ছিলেন ৬১ বছর বয়সী সুধীর শর্মা। তার মেয়ে পূজা ছিলেন ফার্মাসিস্ট। জানা গেছে, গত বুধবার মারা যান সুধীর এবং তার ২৪ ঘণ্টা পর মেয়ে পূজা মারা যান। মারা যাওয়ার আগে উভয়েই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।

হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সুধীর গত ৭ জানুয়ারি সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তারপর থেকেই অসুস্থতার জন্য ছুটিতে ছিলেন। সে কারণে কোনোভাবেই তিনি বিমানবন্দরে আক্রান্ত হননি। তিনি অন্য কোথাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, শারীরিকভাবে দুর্বল ছিলেন সুধীর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, ইমিগ্রেশন অফিসার ছিলেন সুধীর। তার মতো অমায়িক মানুষ হয় না। সবাই তাকে খুব মিস করবে। সুধীরের মেয়ে পূজা কাজ করতেন ইস্ট সাসেক্সে। ইস্টবোর্ন ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে তিনি দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার তিন দিন পর পূজা মারা যান।

সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৯ বাংলাদেশি আটক
  • ২৬ জুন ২০২৬
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্…
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬