করোনা চিকিৎসায় চীনের মতো হাসপাতাল হচ্ছে বাংলাদেশে

২৭ মার্চ ২০২০, ১০:২১ PM

© ইন্টারনেট

বিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় চীনের উহানে জরুরি ভিত্তিতে এতটি হাসপাতাল তৈরি করা হয়। এবার তেমন একটি হাসপাতাল বাংলাদেশেও তৈরি করা হচ্ছে। তবে সরকারিভাবে নয়, এটি ব্যক্তি উদ্যোগে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ীভাবে হাসপাতালটি তৈরি করছেন ব্যবসা প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে দুই বিঘা জমিতে উহানের হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালটি তৈরি করছেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে শেখ বশির উদ্দিন একটি  গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় যাচ্ছে। দেশের ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই কাজটা শেষ করতে চাই আগে। এজন্য সবার সহযোগিতা চাই।’

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে সেখানে। এরপর বিনামূল্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহযোগিতা করছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ গেছে ৫ জনের।

বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬