করোনায় আক্রান্ত সন্দেহে ফরিদপুর মেডিকেলের ছাত্র ঢাকায়

২৭ মার্চ ২০২০, ০২:১৭ PM

© ফাইল ফটো

ফরিদপুর মেডিকেল কলেজের এক ছাত্রকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। ৫ম বর্ষে অধ্যায়নরত ওই ছাত্রকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

পরে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) তার অবস্থার কথা চিন্তা করে রাতেই ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছাত্রের শরীরে করোনাভাইরাস রয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। সে কারণেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ফরিদপুরে সর্বাধিক বিদেশি আসার কথা বিবেচনা করে করোনার বিস্তার রোধে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সেনাবাহিনীর টহল দিচ্ছে।

এছাড়া জেলা পুলিশ মহসড়কগুলোতে অবস্থান নিয়েছে। তারা প্রধান সড়কে নেমে চেষ্টা করেছেন একাধিক ব্যক্তি একসাথে চলাচল না করে তা নিশ্চিত করতে। প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না আসে সে ব্যাপারেও উৎসাহিত করছেন।

সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৯ বাংলাদেশি আটক
  • ২৬ জুন ২০২৬
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্…
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬