করোনায় আক্রান্ত আর্জেন্টিনার ফুটবলার দিবালা

১৩ মার্চ ২০২০, ১০:০১ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনা ও ইতালির ক্লাব য়্যুভেন্তাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। শুক্রবার (১৩ মার্চ) ক্লাব কৃর্তপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসির ফরোয়ার্ড হাডসন ওডোই ও আর্সেনালের কোচ মিকেল আরটেটা করোনাভাইরাসে আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দলের খেলোয়াড়দের নিজস্ব আইসোলোশনে রাখা হবে।
ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। এছাড়া করোনা আতঙ্কে স্বেচ্ছায় আইসোলশনে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এদিকে করোনার কারণে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে। আইসোলশনে রয়েছেন রিয়াল মাদ্রিদের সব ফুটবলার।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬