ইতালিতে একটি ওষুধে সুফল পাচ্ছে করোনা রোগীরা!

১২ মার্চ ২০২০, ০৯:২৮ PM

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি চলছে। ভাইরাস মোকাবেলায় ইতালি সরকারের জরুরি অবস্থা ঘোষণার পরো সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তবে সুখবর এসেছে দেশটির নেপলস শহর থেকে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ ও বিজ্ঞানীরা এই ভাইরাস মোকাবেলায় ভালোভাবে এগিয়ে যাচ্ছে। টোসিলিজুমাব নামের একটি ওষুধ ব্যবহার করে সুফল পাচ্ছেন তারা। যদিও এই ওষুধটি ব্যবহার করা হয় পলিআর্টিকুলার জুভেনাইল ইডিয়োপ্যাথিক আর্থ্রাইটিস (পিজেআইএ) এবং সিস্টেমিক জুভেনাইল ইডিয়োপ্যাথিক আর্থ্রাইটিস (এসজেআইএ) রোগ হলে। কিন্তু বর্তমানে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এই ওষুধ।

ইতালির নেপলস শহরে একটি চীনা-ইতালিয়ান টিম এই ওষুধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কলি হাসপাতাল, নেপলসের ক্যান্সার ইনস্টিটিউট এবং চীনা চিকিৎসকদের সমন্বয়ে এই ওষুধ নিয়ে কাজ করা হচ্ছে। বলা হচ্ছে, টোসিলিজুমাব করোনাভাইরাস সংক্রমিতদের চিকিৎসায় ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। এই ওষুধ ব্যবহার করার পর নেপলসের দুই রোগী সুফল পেয়েছেন। তাদের একজনের অবস্থা মারাত্মক হলেও এখন ভালো অনুভব করছেন।

জানা গেছে, গত শনিবার নেপলসের কটুগনো হাসপাতালে ওই দুই রোগীর ক্ষেত্রে টোসিলিজুমাব প্রয়োগ করা হয়। পরে ২৪ ঘণ্টা পরে দেখা যায় এই ওষুধ ভালো কাজ করছে। উৎসাহজনক উন্নতি পেয়েছেন গবেষকরা। বিশেষত দু’জন রোগীর মধ্যে একজন, যিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার উন্নতি হয়েছে। এই পরীক্ষার ভিত্তিতে বর্তমানে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় টোসিলিজুমাব ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়া চীনেও এই ওষুধ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। ২১ জন রোগীর শরীরে এই ওষুধ প্রয়োগও করা হয়েছে। যাদের শরীরের প্রয়োগ করা হয়েছে; তাদের অনেকেরই প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান উন্নতি হয়েছে। বলা হচ্ছে, আরো রোগীর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হবে।

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬