করোনায় মরলে মরবো! বিশেষ ছাড়ে বিমানে ঘুরছে তরুণরা

১১ মার্চ ২০২০, ১২:০৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একের পর এক বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের হিড়িক পড়েছে। অনেক যাত্রী তাদের বুকিং বাতিল করে দিচ্ছে। তবে এতে ভিন্ন ঘটনাও দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণরা বিশেষ ছাড়ে বিমানের টিকিট বুকিং দিচ্ছে।

নর্থ অ্যামেরিকা যাওয়ার জন্য ক্যালিফোর্নির ২০ বছর বয়সী অ্যাশলে হেঙ্কেল নামের এক তরুণী তিনটি টিকিট নিয়েছেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন তিনি। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে তার যথেষ্ট ধারণা আছে। তার পরেও কম খরচে ঘুরতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না সে। আগে থেকেই এই গ্রীষ্মে ঘুরে দেখার ইচ্ছা ছিল এই তরুণীর। তবে খরচের কথা ভেবে সাহস পাচ্ছিলেন না। করোনাভাইরাসের কারণে বিমানে যাতায়াত খরচ কমে যাওয়ায় সুযোগটি নিয়েছেন তিনি।

সাধারণ জনগণ বলছেন, বিমানে যাতায়াত বড় ধরনের ঝুঁকির মধ্যে। কিন্তু হ্যাঙ্কেল বলেন, করোনাভাইরাস যদি আরো খারাপ রূপ নেয় এবং মানুষ নিশ্চিহ্ন হতে থাকে; তার পরেও আমি জীবন উপভোগ করা থেকে বিরত থাকবো না।

তিনি বলেন, বাড়িতে থাকতে থাকতে একঘেঁয়েমি লাগছে। সে কারণে কিছুটা বিনোদন দরকার। আর সেজন্য কোনো ধরনের ভীতি কাজ করছে না।

তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, ৬০ বছরের বেশি বয়স্কদের বাড়িতে থাকা উচিত। এমনকি যারা অসুস্থ, তাদেরও বাড়িতে থাকা দরকার। তরুণরা চাইলে বাইরে বের হতে পারবে।

এদিকে গুগল এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের নির্দেশনা দিয়েছে, যেন অপ্রয়োজনে ভ্রমণ না করা হয়। বড় ধরনের জমায়েত পর্যন্ত এড়িয়ে যেতে বলা হয়েছে। করোনার জেরে বিশ্বব্যাপী বিমানখাতে ক্ষতি হয়েছে ৬৩ থেকে ১১৩ বিলিয়ন ডলার।

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬