করোনা নিয়ে স্ট্যাটাস দেওয়ায় খুবি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি

১১ মার্চ ২০২০, ১০:৫৬ AM

© সংগৃহীত

‘করোনাভাইরাস সম্পর্কে মন্ত্রীদের একেকজনের কথা একেক রকম। প্রকৃত ঘটনা কী?’ ফেসবুকে এমন স্ট্যাটাসে ক্ষিপ্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক শেখ রহমত আলীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন খুবি কর্মকর্তা পরিষদের সভাপতি শেখ মুজিবর রহমান।

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ অফিসে এই ঘটনা ঘটে। আহত শেখ রহমত আলী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, শেখ রহমত আলী তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘করোনাভাইরাস সম্পর্কে মন্ত্রীদের একেকজনের কথা একেক রকম। প্রকৃত ঘটনা কী?’ এতে ক্ষিপ্ত হয়ে হয়ে খুবি কর্মকর্তা পরিষদ সভাপতি শেখ মুজিবর রহমান রহমত আলীর টেবিলে গিয়ে তাঁকে সরকারবিরোধী বক্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগ এনে বেধড়ক মারধর করেন। হঠাৎ এ ঘটনায় হতভম্ব অন্য সহকর্মীরা রহমত আলীকে রক্ষা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান ঘটনা নিশ্চিত করে জানান, দুজনই সহকর্মী। তবে কেন এমন ঘটনা হলো, তা তিনি বলতে পারেন না। তিনি এ নিয়ে খুবি কর্মকর্তা পরিষদের সভাপতি শেখ মুজিবর রহমানের সঙ্গে কথা বলতে বলেন।

এ ব্যাপারে খুবি কর্মকর্তা পরিষদের সভাপতির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। পরে একাধিক খুদে বার্তা দিলেও তিনি কোনো যোগাযোগ করেননি।

 

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬