করোনায় আক্রান্ত ৩ জনের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

১০ মার্চ ২০২০, ০১:০১ PM

© সংগৃহীত

দেশে যে তিন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। তাঁরা একটি হাসপাতালের ‘আইসোলেশন’ ইউনিটে চিকিৎসাধীন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।

তিনি আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।

গত রবিবার বিকেলে দেশে করোনা ভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন—এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬