করোনায় আক্রান্ত এক তরুণীর পরামর্শ

১০ মার্চ ২০২০, ০৯:৫২ AM

© টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩টি দেশ ও অঞ্চল। এর মধ্যে ব্রিগ্রেড উইলকিন্স নামের অস্ট্রেলিয়ার এক তরুণী গত সপ্তাহে লন্ডন থেকে সিঙ্গাপুরের হয়ে বিয়ের জন্য অষ্ট্রেলিয়ার ব্রিসবেন পৌঁছান। সেখানে তার কোভিড-১৯ রোগ ধরা পড়ে। পরে এই তরুণী অন্যদের সাহস দিয়ে জানান, গলা ব্যথা ও মাথা ব্যথার চেয়ে জটিল অসুখ নয় করোনা।

এ ব্যাপারে তিনি বলেন, কিভাবে করোনাভাইরাসে তিনি আক্রান্ত হলেন তা তার ধারণার বাইরে। তবে এক সপ্তাহের মতো লন্ডনে কাটিয়ে সিঙ্গাপুর হয়ে ব্রিসবেনে পৌঁছেছেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি।

কুইন্সল্যান্ড স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে ব্রিগ্রেড উইলকিন্স জানান, কোয়ারেন্টাইন থাকার পর এই সপ্তাহের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ‘আমি যে বার্তাটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই তা হলো কারও কাছে করোনা ইতিমধ্যে রয়েছে এবং করোনার লক্ষণ খুব সাধারণ, যেমন মাথা ব্যথা, বা গলা ব্যথার মতো বা ক্লান্ত করে ফেলে।’

উইলকিন্স আরও বলেন, ‘মিডিয়া করোনাভাইরাসকে যেভাবে তুলে ধরছে; আসলে ততটা গুরুতর নয়। করোনাভাইরাস সম্পর্কে মিডিয়ার শিরোনামে প্রচুর হাইপ এবং হিস্টিরিয়া রয়েছে। তবে করোনায় আক্রান্ত বিশেষত প্রবীণ বিষয়টি অত্যন্ত গুরুতর। আমি মনে করি আমাদের শান্ত থাকতে হবে।’

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬