করোনাভাইরাস : ইটালি-স্পেন থেকে আসা দু’জন হাসপাতালে

০৯ মার্চ ২০২০, ০২:৫৬ PM

© সংগৃহীত

ইটালি এবং স্পেন থেকে আসা দু’জনের শরীরে তাপমাত্রা বেশি হওয়ায় তাদেরকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে বিমানবন্দরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে এর আগে শনাক্ত করা ২ করোনা ভাইরাসের রোগীর বাংলাদেশে আসার ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কোন তথ্য নেই। তারা কবে কোন ফ্লাইটে এসেছে সেটাও জানেনা তারা।

অন্যদিকে কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে সোমবার থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬