সোহেল তাজের সিক্স প্যাক ভাইরাল

০৮ মার্চ ২০২০, ০৯:২২ PM

© সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের সিক্স প্যাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার সিক্স প্যাকের ছবি শেয়ার করেন।

সোহেল তাজের শেয়ার করা ছবিতে দেখা গেছে, অ্যাশ কালারের ট্রাউজার পরে তিনি জিম করছেন। এ সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাসল এবং পিঠের ছবি তোলেন তিনি। পরে তা নিজের ফেসবুকে শেয়ার করেন।

এদিকে ছবি শেয়ার করা মাত্রই তা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তাকে সুপারম্যান আখ্যা দিয়েছেন। আবার অনেকে তাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন।

অপরাধী বালক নামে একজন ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘‘ভাই আমি আপনার দেখানো পথে হাটতে চেয়েছিলাম, কিন্ত তা আর হলো না। তবে আমি চেষ্টা করবো সত্যের পথে চলার জন্যে। কিন্তু একটা কথা বলার ছিলো, এত সুন্দর বডি ফিগার দিয়ে কি হবে যদি এই দেশের কোন কাজেই না লাগে। আমার কথা গুলো কেউ যদি একবার পরেন তাহলে পজেটিভলি চিন্তা করবেন।’’

মো. তামিম খান লিখেছে, ‘‘প্লিজ স্যার আবার রাজনীতি তে আসেন আপনার মতো লোকের এখন অত্যন্ত প্রয়োজন।’’

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬