আক্রান্তদের সঙ্গে ফ্লাইটে আসা বাকি যাত্রীদের কী খবর?

০৮ মার্চ ২০২০, ০৫:৫৪ PM

বাংলাদেশে আজ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে আক্রান্ত হওয়া ব্যক্তিদের সঙ্গে যেসব যাত্রী একই ফ্লাইটে এসেছেন; তাদের বর্তমান অবস্থা এমনকি তাদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে কিনা- তা নিয়ে প্রশ্ন তুুলেছে অনেকেই। এমনই একজন আমিনুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে ইউরোপে শিক্ষকতা করছেন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মাঝে দুই জন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন। এখন প্রশ্ন হচ্ছে- এই দুই জন যেই ফ্লাইটে এসেছে, সেই ফ্লাইটের সকল যাত্রী’র খোঁজ কি নেয়া হয়েছে? ওই ফ্লাইটের সকল যাত্রীকে আলাদা রাখতে হবে এখন। না হলে তারা দেশের নানান প্রান্তে যাদের সঙ্গেই মেলামেশা করছে; তাদের সকলেরই এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা আছে।

সেই সঙ্গে তারা বিমান বন্দরে যাদের সাথেই কথা বলেছে কিংবা দেখা করেছে; তাদের সবাইকে আইসোলেশনে রাখতে হবে। নইলে তাদের কাছ থেকে হাজার হাজার মানুষের মাঝে সেটা ছড়িয়ে যেতে পারে। ইতালিতে এভাবেই ছড়িয়েছে করোনা ভাইরাস। এখন দেশটি হিমশিম খাচ্ছে এই ভাইরাস মোকাবেলা করতে। বাংলাদেশের মত দেশে ভাইরাসটি ছড়িয়ে যাবার আগেই যদি সঠিকভাবে সেটা মোকাবেলা করা।’

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬