করোনা প্রাণ কাড়ল ইরানের সাবেক রাষ্ট্রদূতের

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার হাদি খোসরোশাহী নামে ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইরনা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া’র প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রদূত মারা যান। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

এর আগে করোনাভাইরাস আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। এ ছাড়া ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এবং সংসদ সদস্য মাহমুদ সাদেগিও আক্রান্ত হন এই ভাইরাসে।

এদিকে বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৮৮ জন।

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
‘সিলেট অধিবেশনে’ ৮০১ কোটি টাকা বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬