আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের

২৭ জুন ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৬:৫৫ PM
আরও একবার ফেব্রুয়ারিতে ৭ম সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের

আরও একবার ফেব্রুয়ারিতে ৭ম সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশনে লিখিত ভাষণে তিনি বিষয়টি জানান।
‎
‎জাবি উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যলয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।

এর আগে, গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছিলেন উপাচার্য ড.মোহাম্মদ কামরুল আহসান ।
‎
‎

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬