এবার করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আর আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছেন দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। বৃহস্পতিবার লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইরানের সরকারি একটি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায়।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে নতুন করে ১০৬ জন শনাক্ত হয়েছে। আর দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা আক্রান্ত ২৫৪ জন।

এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি জানা যায়।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬