শিশুদের হৃদরোগ নিয়ে অ্যাপোলো হাসপাতালের সেমিনার

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৭ AM

© টিডিসি ফটো

অ্যাপোলো হাসপাতালের আয়োজনে শিশুদের হৃদরোগের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুদের জন্মগত হৃদরোগ-হৃদয় ছোঁয়া হাসিগুলো থাকুক অমলিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ সেমিনারটি আয়োজন করে। বুধবার রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ সেমিনারে হাসপাতালের সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. তাহেরা নাজরীন সেমিনারে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি’র বিভাগীয় পর্যবেক্ষণ আলোচনা করেন। এসময় তিনি বলেন, এ্যাপোলো হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ প্যাকেজ সরবরাহ করছে।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন এবং সেন্টার ফর ওম্যান অ্যান্ড চাইল্ডের অ্যাকাডেমিক ডিরেক্টরঅ্যান্ড হেড অব পেডিয়াট্রিকস প্রফেসর ডা. সুফিয়া খাতুন সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ্যাপোলো হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অভিনেতা ও ডিরেক্টর আফজাল হোসেন, বিএএসআইএস-এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, বিডব্লিউসিসিআই-এর ট্রেজারার এবং ডিভাইন বিউটি লাউঞ্জ-এর ম্যানেজিং পার্টনার সঙ্গীতা খান, ফিজিশিয়ান অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ডা. বাণী চন্দ (এমবিবিএস, ডিএইচএম) এবং গাইনিকোলজিস্ট ও গায়ক ডা. শর্মী আহমেদ সেমিনারে সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এ্যাপোলো হাসপাতালের সিনিয়র জিএম ডা. আরিফ মাহমুদ সেমিনারের ইতি টানেন।

অনুষ্ঠানে ১৪৫ জনের বেশি অংশগ্রহণ করেন, যেখানে এ্যাপোলো হাসপাতালের রোগীদের বাবা-মা, বিশিষ্ট ডাক্তারগণ, উর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশুদের হৃদরোগ নিয়ে সচেতনতা তৈরি এবং সবার মাঝে এই বার্তা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এই সেমিনার আয়োজিত হয়।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬