করোনাভাইরাস: ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত করলো সৌদি আরব

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়ার পর মাত্র তিন মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯)। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে দুই হাজার সাতশ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার তিনশ ৮৬ জন। ভাইরাসটির বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬