দক্ষিণ কোরীয় নাগরিক জ্বর নিয়ে কুর্মিটোলায় ভর্তি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ PM

© সংগৃহীত

জ্বর নিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশে আসা দক্ষিণ কোরীয় এক নাগরিক। মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোয় চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতেও রেড এলার্ট জারি করা হয়েছে।

এ ভাইরাসের আতঙ্কে দক্ষিণ কোরিয়ার ২,০০,০০০ লোকের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। একটি গোপন চার্চ থেকে দক্ষিণ কোরিয়ায় মহামারী আকারে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরীক্ষার আওতায় আনা ওই দুই লাখ লোক শিনচিওনজি নামের ওই চার্চেরই সদস্য। শুধু চীন, দক্ষিণ কোরিয়া নয়, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নেপাল, ফিনল্যান্ডসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। নতুন এ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ এবং মারা গেছে ২ হাজার ৬৯৮ জন।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬