করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক বাংলাদেশী

১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩ AM

নভেল করোনা ভাইরাস নিউমোনিয়ায় সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশী শ্রমিক আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, সবশেষ আক্রান্ত বাংলাদেশী শ্রমিকের বয়স ৩৯ বছর। তিনি ১০ সিলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত ছিলেন।

ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশীর চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

শেষ এই দুইজনের মাধ্যমে সিঙ্গাপুরে ভাইরাসটিতে মোট ৪৭ জন রোগী আক্রান্ত হলেন, যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এর আগে গত রবিবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশী শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। মঙ্গলবার আরো একজনের আক্রান্ত হওয়ার তথ্যের মাধ্যমে ভাইরাসটিতে সিঙ্গাপুরে দ্বিতীয় কোনো বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর এলো।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬