নানান আয়োজনে এ্যাপোলো হাসপাতালে বিশ্ব ইপিলেপ্সি দিবস উদযাপন

১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ PM

© টিডিসি ফটো

নানান আয়োজনে ঢাকার এ্যাপোলো হাসপাতালে বিশ্ব ইপিলেপ্সি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি র‌্যালি বের করা হয়। এতে হাসপাতালের কনসালট্যান্ট, নার্স এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল অডিটোরিয়ামে পেশেন্ট ফোরাম আয়োজন করা হয়।

এ আয়োজনে হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. আলিম আখতার ভূঁইয়া, সিনিয়র কনসালট্যান্ট ডা. খন্দকার মাহবুবর রহমান, সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. উত্তম কুমার সাহা মৃগী রোগ (ইপিলেপ্সি) সম্পর্কে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পরিচালিত এ অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ বিভিন্ন সার্ভিস সম্পর্কে আলোচনা করেন। হাসপাাতলের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এছাড়া অনুষ্ঠানে হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬