করোনা ভাইরাস লক্ষণ: রংপুরে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৩ AM

© সংগৃহীত

‘করোনা ভাইরাসের লক্ষণ’ নিয়ে চীন থেকে আসা এক ছাত্র রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তার শরীরের রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঢাকা থেকে ছয় সদস্যের টিম রংপুরে আসছে।

ওই ছাত্রের নাম তাজদিদ হোসেন (২৫)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের আলতাব হোসেনের ছেলে। চীনের আনহুই প্রদেশের আনহুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ২৯ জানুয়ারি রাতে তিনি চীন থেকে বাংলাদেশ আসেন। আসার পর গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবার জানিয়েছে।

রংপুর হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম সাংবাদিকদের জানান, ‘শনিবার বেলা ১১টার দিকে তাজদিদ হোসেনকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার গায়ে জ্বর নেই। তবে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

স্বজনরা জানান, তাজদিদ হোসেন শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। তিনি যেহেতু চীন থেকে এসেছেন সেহেতু আশঙ্কা থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বিশেষ কোনো সমস্যা দেখতে পাননি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন ডাক্তার নারায়ন চন্দ্র সরকার বলেন, তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য ঢাকা থেকে ছয় সদস্যের একটি টিম রংপুরে আসছে।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close