করোনা বিষয়ে সর্তক করা সেই চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৭ PM

© সংগৃহীত

সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস, এমই ভাবে আগেই সতর্ক করা সেই চিকিৎসক লি ওয়েনলিয়াং’র করুণ মৃত্যু হয়েছে। যখন তিনি রোনা ভাইরাস সম্পর্কে সকলকে সতর্ক করেছিলেন তখন তার সে কথায় পাত্তা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। পাল্টা তাকে গুজব ছড়ানোর অভিযোগে হুমকি দেয়া হয়েছিলো। অবশেষে তারই প্রাণ কেড়ে নিল করোনা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উহানে মারা যান তিনি।

গত ১২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে জানা যায়। লি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। কর্মরত ছিলেন উহান সেন্ট্রাল হাসপাতালে। ডিসেম্বরে সাত ব্যক্তির শরীরে তিনি নতুন এ ভাইরাসটি শনাক্ত করেন এবং ভেবেছিলেন এটা সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে, যেটা ২০০৩ সালে দেখা গিয়েছিল।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরও ৭৩ জন মারা গেছেন। শুধু হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬৩৮ ছাড়িয়ে গেছে।
হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ হাজার ৮০৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮৪১ জনের অবস্থা গুরুতর।

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬