থাই চিকিৎসকদের হাতে করোনা ভাইরাসের ওষুধ

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১২ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের ওষুধ পেয়ে গেছেন থাই চিকিৎসকরা। এমনই দাবি করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংষ্থা এএফপির বরাতে এ তথ্য জানা যায়, বেশ কিছু ভাইরাসনিরোধী (অ্যান্টিভাইরাল) ওষুধের সংমিশ্রণ ব্যবহার করে তারা করোনাভাইরাস আক্রান্ত এক রোগীকে সুস্থ করে তুলেছে থাই চিকিৎসকরা।

রোববার থাই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭১ বছর বয়সী করোনাভাইরাস আক্রান্ত এক চীনা নারীকে ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল ওষুধের মিশ্রণ দেয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চমকপ্রদ সাফল্য দেখা গেছে।

ডা. ক্রিয়েংসাক আত্তিপর্নানিচ সাংবাদিকদের বলেন, আমি খুবই গুরুতর অবস্থার এক রোগীর চিকিৎসা করেছি এবং ফলাফল খুবই সন্তোষজনক। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই রোগীর অবস্থার উন্নতি হয়েছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় থাকা রোগী উঠে বসেছে মাত্র ১২ ঘণ্টা পরেই। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ল্যাব রেজাল্টও ৪৮ ঘণ্টার মধ্যেই পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে।

এই চিকিৎসক জানান, তারা ওই রোগীর চিকিৎসায় অ্যান্টি-ফ্লু ওষুধ ওসেলটামিভির এবং এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত লোপিনাভির ও রিটোনাভিরের মিশ্রণ ব্যবহার করেছেন। এই পদ্ধতি আরও ব্যবহার করা হবে কি না তা জানতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষেণা প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, বেইজিংয়ের হাসপাতালগুলোতেও করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় এইচআইভির ওষুধ ব্যবহারের খবর এসেছে। যদিও তারা সফল হয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়।

 

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close