এ্যাপোলোতে ব্লাড কান্সার সারভাইবরদের নিয়ে পেশেন্ট ফোরাম

১১ জানুয়ারি ২০২০, ০৬:৩০ PM

© টিডিসি ফটো

ঢাকার এ্যাপোলো হাসপাতালে ব্লাড কান্সার সারভাইবরদের নিয়ে পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এ পেশেন্ট ফোরামে অটোলোগাস ও অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও কেমোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠা বিভিন্ন রোগীরা তাদের অভিজ্ঞতার কথা জানান।

শনিবার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কী নোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানের শুরুতে মেডিকেল সার্ভিসেস এ সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ হাসপাতালের বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলেন।

এসময় ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, বেসরকারী পর্যায়ে এ্যাপোলো হাসপাতালই সর্বপ্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট চালু করেছে এবং মাইলোমা, লম্ফিোমা, লিউকেমিয়া রোগীদের অটোলোগ্যাস পদ্ধতিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা দিচ্ছে, যার সফলতার হার প্রয় শতভাগ। তিনি আরও বলেন, বেসরকারী হাসপাতালের এর মধ্যে একমাত্র এ্যাপোলো হাসপাতালই বর্হিবিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম খরচে রোগীদের বোনম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা দিচ্ছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এ্যাপোলো হাসপাতালের বিজনেস ডেভলপমেন্ট এর জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং উচ্চপর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গ।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬