ডা. জাহেদ’স হেয়ার এ্যান্ড স্কিনিংয়ের বর্ষপূর্তি পালন

০৯ জানুয়ারি ২০২০, ১২:৩৩ AM
ডা. জাহেদ’স হেয়ার এ্যান্ড  স্কিনিংয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান

ডা. জাহেদ’স হেয়ার এ্যান্ড স্কিনিংয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষে পদার্পণ করলো ডা. জাহেদ’স হেয়ার এ্যান্ড স্কিনিং সেন্টার। সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহেদ পারভেজ কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উৎসব পালন করেন। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক, পেশাজীবী, গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কর্মমর্তা-কর্মচারীরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক বছর পূর্তি উপলক্ষ্যে আগত অতিথিদের ফুলের অভ্যর্থনা জানিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. জাহেদ পারভেজ বলেন, চুলের পিআরপি, হেয়ার ট্রান্সপ্লান্টসহ জটিল চর্ম রোগের হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। তাই গণমানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামীতে আরও সফলতার জন্য সকলের দোয়া কামনা করছি।

মাত্র এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি চুল ও চর্ম রোগের সমস্যায় ভোগা রোগীদের কাছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলে জানান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ডা. সানজিদা হোসেন পাপিয়া। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. এম এ আজিজসহ আরও অনেকেই শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু হলের নাম পূর্ণবহালের দাবি জানালেন জাবি অধ্যাপক শা…
  • ২৭ জুন ২০২৬
রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬