পুনর্গঠন করা হল বিএমডিসি, নতুন সভাপতি অধ্যাপক সাইফুল

২৪ অক্টোবর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য  উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বিএমডিসি কাউন্সিল কাউন্সিলের সদস্যদের সভা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য  উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বিএমডিসি কাউন্সিল কাউন্সিলের সদস্যদের সভা © সংগৃহীত

চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিএমডিসি পুনর্গঠন করা হয়। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, গতকাল বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় সিরডাপে পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন বিএসএমএমইউয়ের সাবেক অধ্যাপক (পেডিয়াট্রিক সার্জারি) সাইফুল ইসলাম।

কমিটি গঠনের পর বেলা তিনটায় বিএমডিসি কাউন্সিল কাউন্সিলের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য  উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

স্বাস্থ্য উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিএমডিসির চিকিৎসা সেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগ প্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেয়া উচিত যাতে করে রোগী এবং চিকিৎসক দুজনেই বিচার প্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মান সম্মত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউ উপাচার্য সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারা ও পুনর্গঠিত কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণিতের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববি শ…
  • ৩১ জুলাই ২০২৬
প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬