ডেঙ্গুতে চলতি বছরের সর্বো‌চ্চ মৃত্যু

১২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২১০ জন।

শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৩১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৯৫২ জন। মারা গেছেন ২১০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৩ জুন ২০২৬
পারিবারিক কলহ কেড়ে নিল আসমার প্রাণ
  • ১৩ জুন ২০২৬
সকাল মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ১৩ জুন ২০২৬
সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
×