হোমিওপ্যাথিক ডিগ্রিধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন

০২ নভেম্বর ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

জাতীয় সংসদে 'বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩' পাশ হয়েছে। এর মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারীরা এখন থেকে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। তবে কেউ যদি চিকিৎসা শিক্ষা যোগ্যতা ব্যতীত অন্য কোনো কোর্সের নাম, ডিগ্রি, সনদ, উপাধি, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার ও প্রচার অপরাধ হবে, সে কারণে তিনি (চিকিৎসক) অনধিক এক বছর কারাদন্ণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের অনুপস্থিতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আইনটি পাশের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করেন। পাশাপাশি হোমিও চিকিৎসা শিক্ষা ও প্রয়োজনীয়তার গুরুত্ব উল্লেখ করে কয়েকজন সংসদ সদস্য আলোচনা করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে আইনটি পাশ হয়। এর আগে গত ২৩ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেছিলেন।

আইনে বলা হয়েছে, অর্জিত চিকিৎসা শিক্ষা যোগ্যতা ব্যতীত অন্য কোনো কোর্সের নাম, ডিগ্রি, সনদ, উপাধি, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার ও প্রচার অপরাধ হবে, সে কারণে তিনি (চিকিৎসক) অনধিক এক বছর কারাদন্ণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। 

আইনের বিধান লঙ্ঘন করে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত নেই, এমন কোনো ওষুধ চিকিৎসা ব্যবস্থাপত্রে লিখলে বা বললে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক এক বছর কারাদন্ণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রসঙ্গত, এর আগে হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসকরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না মর্মে নির্দেশ দেন হাইকোর্ট। এই আইন পাশের মাধ্যমে নামের আগে চিকিৎসক পদবি ব্যবহারে বাধা দূর হলো।

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬