ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু

০৪ অক্টোবর ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM

© সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৭২০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন ও ঢাকার বাইরের নয়জন।

আরও পড়ুন: প্রক্সিকাণ্ড ‍জড়িত রাবি ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৪ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫ হাজার ৮৬০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ৩৮৭ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ তিন হাজার ৯১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ হাজার ৩৪৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ২১ হাজার ৬৭১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ২৮৪ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৩৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬