১ হাজার পা হাঁটার চেয়ে ৫০টি সিঁড়ি ভাঙা বেশি কার্যকরী

০১ অক্টোবর ২০২৩, ০১:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

বাড়ি ফিরে কিংবা ক্যাম্পাসে পৌঁছেই যদি দেখেন লিফ্‌ট খারাপ, তা হলেই মাথায় হাত। সিঁড়ি ভেঙে দোতলা বা তিনতলায় উঠতে গেলেই কারো কারো প্রাণটা যেন বের হয়ে যাওয়ার উপক্রম হয়। লিফ্‌ট কাজ করলে কোনও মতেই সিঁড়ি ব্যবহার করার কথা মাথায় আসে না তাদের।

তবে হার্টের যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গেলে এক হাজার পা হাঁটার চেয়ে ৫০টি সিঁড়ি ভাঙা অনেক বেশি কার্যকরী। এমনটাই জানাচ্ছে নতুন এক গবেষণা। আমেরিকার টুলেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয়ে আলোকপাত করেছেন।

গবেষকেরা বলেছেন, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা ডায়াবিটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য সচেতন অনেকেই নিয়মিত হাঁটাহাটি করেন। তবে, তার চেয়েও বেশি কার্যকরী হল সিঁড়ি ভাঙা। প্রতি দিন অন্তত পক্ষে ৫০টি সিঁড়ি ভাঙলে স্ট্রোক, করোনারি আর্টারি ডিজ়িজ়ের মতো সমস্যা অন্যান্যদের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুন: শারীরিকভাবে নিষ্ক্রিয়তায় ভুগবে ৫০ কোটি মানুষ

টুলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং গবেষক দলের প্রধান চিকিৎসক লু কিই বলেন, “কার্ডিয়োরেসপিরেটরি ফিটনেসের ক্ষেত্রে সিঁড়ি ভাঙার মতো ব্যায়াম অনেক বেশি কার্যকরী। তবে খুব বেশি উঁচু বা খাড়া সিঁড়ি না হওয়াই বাঞ্ছনীয়।”

ইংল্যান্ডের বায়োব্যাংক এবং সাড়ে ৪ হাজারেরও বেশি সাধারণ মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁদের রোগ সংক্রান্ত পারিবারিক ইতিহাস, জীবনযাপন এবং সারা দিনে সিঁড়ি ভাঙার প্রভাব খুঁটিয়ে দেখেন।

গবেষণাপত্রটি ইতিমধ্যে ‘অ্যাথিরোস্ক্লেরোসিস’ জার্নালে প্রকাশিত হয়েছে। চিকিৎসকেরাও এই বিষয়ে সহমত পোষণ করেছেন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬