ডেঙ্গুতে একদিনে ১৯ জনের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM

© প্রতীকী ছবি

গত একদিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৩২ জন।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৯ হাজার ৭১৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৪২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। ঢাকায় ৭৫ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে ১ লাখ ৪ হাজার ২০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬