মমেক হাসপাতালে দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

০৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
শিশু ওয়ার্ড

শিশু ওয়ার্ড © সংগৃহীত

শীত শুরুর সঙ্গে সঙ্গে বাড়ছে নিউমিনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। গত দুই দিনে নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেই মৃত্যু হয়েছে ২৫ শিশুর। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৪ জন। মৃত শিশুদের বয়স ১ থেকে ২৮ দিন।

গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

আরও পড়ুন : ‘মেয়েকে ছয় টুকরা করেছি, বাড়াবাড়ি করলে তোকেও করবো’

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে করে হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি জানান, মৃত ২৫ শিশুর সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ জন নবজাতক ও শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে।

 

১৫ হাজার কিলোমিটার দূরের দেশটির জন্য সবুজ-হলুদে রাঙল বাংলাদ…
  • ১৩ জুন ২০২৬
মাধ্যমিকে প্রশিক্ষণের আওতায় আসছে ৭৬ হাজার শিক্ষক, বাজেটে নত…
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের প্রশিক্ষণ সামগ্রী চুরি, গাড়ি ভ…
  • ১৩ জুন ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এখন থেকে দিতে হবে পরীক্ষা ফি: প্…
  • ১৩ জুন ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
  • ১৩ জুন ২০২৬
খামেনির জানাজা ও দাফনের সময় ঘোষণা করল ইরান 
  • ১৩ জুন ২০২৬
×