করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

৩০ অক্টোবর ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩ শতাংশের নিচে

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩ শতাংশের নিচে © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চার জনের মারা গেছেন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন। নতুন করে ১১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৯ জন। ১১৫ জনের মধ্যে রাজধানীতেই ৯০ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। 

রোববার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ এবং ২ জন নারী মারা গেছেন। 

আরও পড়ুন: প্রেমিকার বোনের প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল তিতুমীর কলেজ ছাত্রের

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৭৯ জন এবং নারী ১০ হাজার ৬৪৪ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন রয়েছে, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের গাড়িতে জেনারেটর তোলার সময় ভ…
  • ১৩ জুন ২০২৬
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
ভারত আর বাংলাদেশের আকাশ-মাটি এক না, ৪৭ সালেই ফয়সালা হয়ে গ…
  • ১৩ জুন ২০২৬
×