মাহদী আমিন 

গণতান্ত্রিক সরকারের নীতির কারণে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ

১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন © সংগৃহীত

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আনন্দের সাথে অবহিত করছি, ডিএফসি’র অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’

এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসি’র অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।

অবশেষে অবসরের ঘোষণা ধোনির 
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৭ নভেম্বর ২০২৬
পাহাড়ের জুমচাষে জলবায়ুর আঘাত, ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সু…
  • ১৭ নভেম্বর ২০২৬
তওবা করতে হবে বায়তুল মোকররম খতিবকে, হেফাজত আমিরের চিকিৎসা প…
  • ১৭ নভেম্বর ২০২৬
১৪ নভেম্বর পদত্যাগ করেছেন, ড. ওসমান ফারুকের আসন শূন্য ১৫ নভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
কম বেতন ও দীর্ঘ কর্মঘণ্টা, টেক্সটাইলে আগ্রহ হারাচ্ছেন নবীন …
  • ১৭ নভেম্বর ২০২৬