পায়রা বন্দর কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত
পায়রা বন্দর কর্তৃপক্ষে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা একটি পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: পাইলট
পদসংখ্যা: ৪টি
আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬।
বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী, ষষ্ঠ গ্রেড)।
বয়সসীমা: ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আরও দেখুন: লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে নিচের যেকোনো একটি যোগ্যতা পূরণ করতে হবে—
১. মাস্টার (এফজি) অথবা প্রথম শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা,
২. তৃতীয় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে কমপক্ষে ৮ বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
আবেদন ফি: ২০০ টাকা।
নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন।