যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে 

১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ PM
জেলা প্রশাসকের কার্যালয়, যশোর

জেলা প্রশাসকের কার্যালয়, যশোর © টিডিসি সম্পাদিত

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন দপ্তরে ৫ ক্যাটাগরির পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। শুধু যশোর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রবিবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, যশোর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।

মোট শূন্য পদ: ২৩টি।

আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. পদের নাম: নাজির-কাম-ক্যাশিয়ার

পদসংখ্যা: ৩টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তফসিল-৯ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগ

২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তফসিল-৭ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ২টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ

৪. পদের নাম: ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী

পদসংখ্যা: ২টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম: মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ৩টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: বুয়েটে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।

শত বছরের ঐতিহ্য নলছিটির শীতলপাটি, জিআই স্বীকৃতির উদ্যোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ১৭ নভেম্বর ২০২৬
৩০ ঘণ্টা ধরে হাসপাতালের লাশ ঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি …
  • ১৭ নভেম্বর ২০২৬
আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
  • ১৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার বিচার তাঁর বাবার তৈরি করা আইনেই হবে— যার শাস্তি…
  • ১৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং, অনুমান করে দাগাবেন নাকি ছেড়…
  • ১৭ নভেম্বর ২০২৬